সম্মান প্রদর্শনে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করবেন: স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদে প্রবেশ, প্রস্থান বা আসন গ্রহণের সময় স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানান তিনি। স্পিকার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা ওঠার পর কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারায় বলা হয়েছে, কোনো সদস্য সংসদে প্রবেশ, সংসদকক্ষ ত্যাগ কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

তবে স্পিকার উল্লেখ করেন, কার্যপ্রণালি বিধিতে আগে থাকা ‘ঝুঁকিয়া’ শব্দটি ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সংশোধনীটি গৃহীত হয়েছিল।

সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আপনারা যাঁর যাঁর ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।”

গত মঙ্গলবার এ বিষয়ে আপত্তি তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি সংসদকক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন স্পিকার।

এর ধারাবাহিকতায় বুধবার বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টির সুরাহা চেয়ে বক্তব্য দেন। এরপর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানালেন স্পিকার।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে
Advertisement