আগুন-ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়কে যানবাহনে আগুন দিচ্ছে বা ককটেল নিক্ষেপ করছে এমন কাউকে দেখলে গুলির নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বেতার বার্তায় এই নির্দেশ দিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

এর আগে সিএমপি কমিশনার একই ধরণের নির্দেশনা দেওয়ার পর নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় প্রকাশ হবে সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে ঘিরে রাজধানীসহ দেশের নানা স্থানে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করছে দুর্বৃত্তরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১২ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

১৩ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৩ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১৩ ঘণ্টা আগে