প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।
সূত্র জানায়, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এ কারণে সনদের কার্যকর উদ্যোগ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে কমিশন, যা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তবে ৫ অক্টোবরের আলোচনায় গণভোট বিষয়ক প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়। আজকের বৈঠকে মূলত গণভোট বাস্তবায়নের পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে সনদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশের লক্ষ্য নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্যরা।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৬ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
৮ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে