ঢাকার ১৩টি আসনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে দাখিলকৃত ১৭৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন ত্রুটির কারণে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একটি স্থগিত রাখা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি সংসদীয় আসনে মোট ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১১৯ জনের প্রার্থিতা বৈধ ও ৫৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া, ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের হলফনামা সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং রাজনৈতিক দলের প্রার্থীর ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মূলত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ সময় যাচাই-বাছাই নিয়ে কিছু প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এর লিখিত ব্যাখ্যা প্রার্থীদের দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তিরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

১৪ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

১৫ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

১৬ ঘণ্টা আগে