আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং অচিরেই আওয়ামী লীগের দলগত বিচারের প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের ‘দাফন’ হয়েছে দিল্লিতে। তাই বাংলাদেশে দলটির রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি জানান, খুব শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা ও লাশ পোড়ানোর মতো ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং তিনি আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারাও এখনও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলনের সাফল্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। তিনি আরও বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিনি দুজনই নির্বাসনে ছিলেন। তাদের দাবি, তারা দেশে থাকলে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা অরাজনৈতিক আন্দোলনের চরিত্র ক্ষতিগ্রস্ত হতে পারত। পর্দার আড়াল থেকে রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই আন্দোলনের সাফল্যে ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক লাভ বা ব্যবসার হাতিয়ার বানানো উচিত নয়। অতীতে বিভিন্ন ‘চেতনা’কে কেন্দ্র করে রাজনীতি বা ব্যবসা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। তাই এ চেতনাকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৩ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৩ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৫ ঘণ্টা আগে

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: জেলা ছাত্রদলের ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

৭ ঘণ্টা আগে