'ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সীমান্ত সম্মেলন নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।

তিনি বলেন, নির্বাচন কবে হবে সেটা ঘোষণা দিবেন নির্বাচন কমিশন। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চাই। নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাসহ বিভিন্ন মব ভায়োলেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাতে যে ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে আমরা ৫ জনকে আইনের আওতায় এনেছি। ডিবির সদস্যরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এজন্য আমি আপনাদেরও বলবো সাহায্য-সহযোগিতা করতে।

তিনি বলেন, আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। যেকোনো ছোটখাটো ঘটনা ঘটলেই আমরা ইস্যু হয়ে যাই। এটা বন্ধ করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে।

সোহাগকে এক ঘণ্টা ধরে হত্যা করা হলো, পুলিশ কী করেছে, গোয়েন্দা সংস্থা কী করেছে- এই দায় কি এড়ানো যায়? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।

শুধু যে হত্যাকাণ্ড, সেরকম না- চাঁদাবাজিসহ সার্বিক আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা চাঁদপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছি। গতকাল একটি বিমান কাঠমান্ডু যাচ্ছিল, সেখানেও একটি ঘটনা ঘটেছে। কেউ একজন টেলিফোনে বলেছে বিমানে বোমা আছে। সে ঘটনায় যে টেলিফোন করেছে আমরা তাকে ধরেছি। এতে তাকে দুইজন সহায়তা করেছে, তাদেরকেও ধরেছি।

যেসব ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৫ ঘণ্টা আগে