প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। মনোনয়নপত্র বৈধ হলেও গেজেট প্রকাশ না হওয়ায় একজন এখনো শপথ নিতে পারেননি।
রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পড়ান।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের একজনকে ওই গেজেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী তথা সংরক্ষিত নারী সংসদ সদস্য ঘোষণা করে হয়।

সংরক্ষিত নারী আসনের বাকি যে একজনকে নিয়ে জটিলতা, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী। এ আসনে দলটি প্রথমে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল। ইসি তার মনোনয়নপত্র বছাইয়ে বাতিল করে। এর বিরুদ্ধে আপিল করলেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তই বহাল রাখে ইসি।
এর মধ্যে এনসিপি মনোনীত আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ের পর ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তবে তাকে সংসদ সদস্য হিসেবে এখনো বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি। ফলে রোববার বাকি ৪৯ জনের সঙ্গে তিনি শপথও নিতে পারেননি।
ইসি সূত্র জানিয়েছে, সোমবার নুসরাতকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ হতে পারে। তবে ইসিতে আপিল করে ব্যর্থ হওয়ার পর মনিরা উচ্চ আদালতে রিট করেছিলেন। সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে সোমবার। এর মধ্যে মনিরা রোববার ইসিতে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন, সোমবার তার রিটের শুনানি না হওয়া পর্যন্ত যেন নুসরাতকে বিজয়ী ঘোষণার গেজেট প্রকাশ করা না হয়।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১২ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৪ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৫ ঘণ্টা আগে