আগামী নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, নির্বাচন ঘোষিত সময়ে ও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রশাসন এবং ইলেকশন কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহলে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের উদ্যোগে জেলা-মহানগর ইমাম–খতীব কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারাদেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষায় সরকার নীতিমালা প্রণয়ন করেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তাদেরকে নীতিমালায় নিয়ে আসা হবে, যাতে করে তারা কোনো বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারেন।

এ সময় তিনি 'ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা দিতে দায়িত্বশীলদেরকে আহ্বান জানান।

সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজি দিন মুহাম্মদ, মহানগর বিএনপির উদবাতুল বারী আবুসহ নেতারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৭ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৭ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৭ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৮ ঘণ্টা আগে