সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচন উৎসবমুখর করা বিজিবির বড় দায়িত্ব।’

বিজিবি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ

৫ ঘণ্টা আগে

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা

৬ ঘণ্টা আগে

মাদক নিয়ন্ত্রণে পৃথক ট্রাইব্যুনাল, আগ্নেয়াস্ত্র ও ডগ স্কোয়াডের বিল সংসদে

মাদক বিষয়ক মামলা দ্রুত বিচারে পৃথক ট্রাইব্যুনাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া ও ডগ স্কোয়াড গঠনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল তোলা হয়েছে।

১৭ ঘণ্টা আগে