প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে উপস্থিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের দুই অংশের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে মুফতি আবুল হাসানাত আমিনী নেতৃত্বাধীন অংশকে সম্মেলন কক্ষ থেকে বের হতে হয়।
আজ রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংলাপ শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, চারজন কমিশনার এবং ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সংলাপের শুরুতে মাওলানা আবদুল কাদির নেতৃত্বাধীন অংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি উপস্থিত হন। এর আগে হলরুমে আসন গ্রহণ করেছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী নেতৃত্বাধীন অংশ। হলরুমে ঢুকেই মুফতি সাখাওয়াত হোসেন রাজি আমিনীর অনুসারীদের উদ্দেশ্যে কঠোর সমালোচনা করেন, তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে।
মুফতি সাখাওয়াত আমিনীর অনুসারীদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে।’
পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দুই পক্ষের আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখতে চান। রাজি অংশ তা দেখাতে সক্ষম হলেও, আমিনীর অংশ মোবাইল থেকে কপি দেখায় এবং হার্ডকপি বাসায় ভুলে আসার কথা জানান।
সিনিয়র সচিব স্পষ্ট জানিয়ে দেন, ‘হার্ডকপি না থাকলে আপনাদের বের হতে হবে।’ কমিশন এই অবস্থানে অনড় থাকায় মুফতি আবুল হাসানাত আমিনীর অংশকে সম্মেলন কক্ষ থেকে বের হতে হয়। এরপর রাজির নেতৃত্বাধীন অংশ সংলাপে অংশ নেয়।
ঘটনার পর বের হওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করেছে। আমাদের নিবন্ধন থাকা সত্ত্বেও আমন্ত্রণপত্র অন্য অংশের হাতে চলে গেছে।’
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আবুল হাসানাত আমিনী পদত্যাগ করে ইসলামী ঐক্যজোটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর মাওলানা আবদুল কাদির চেয়ারম্যান এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাজি মহাসচিব হিসেবে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। এ বিরোধের জেরেই সংলাপে দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়।
সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ভোটার তালিকা হালনাগাদসহ বড় কাজ করেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। আচরণবিধি সবাই মেনে চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
আজকের সংলাপে সকালে অংশ নেওয়া দলগুলো হলো : গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (আবদুল কাদির অংশ), বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
১৩ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১৩ ঘণ্টা আগে