প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, এ ধরনের বিমান ইউরোপীয় বিমানগুলোর তুলনায় দামে সস্তা হলেও কার্যকারিতায় এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
চীনের তৈরি জে-১০সিই ফাইটার বিমান বাংলাদেশ কিনতে পারে— এমন আলোচনার কথা উল্লেখ উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি (কমব্যাট সিচুয়েশন) নিয়ে সাম্প্রতিক একটি বাস্তব অভিজ্ঞতা (রিয়েল এক্সপেরিয়েন্স) আছে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে-১০। এ তথ্য এখন প্রতিষ্ঠিত।
উপদেষ্টা আরও বলেন, সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, সেটি রাফালের সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে, যে রাফালকে এখন বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটি। ফলে বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।
ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনে তৈরি যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে অনেক কম উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, একটা কথা বলে রাখা ভালো— সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপীয় ভ্যারিয়েন্ট যেগুলো, তার তুলনায় চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।
উপদেষ্টা আশাবাদ জানিয়ে বলেন, আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।
ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সার্বিকভাবে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে।
ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রণয়ন, চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং মৎস্য খাতের অগ্রগতির চিত্রও সংবাদ সম্মেলনে তুলে ধরেন জাহেদ উর রহমান।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে