প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে দুজনের বেশি সঙ্গী প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, আগামী রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এতদিন বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায় দেওয়া বা স্বাগত জানানোর জন্য ড্রাইভওয়ে ও ক্যানোপিতে দর্শনার্থীর সংখ্যা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, এর ফলে বিপুলসংখ্যক দর্শনার্থী সামলাতে প্রায়ই হিমশিম খেতে হতো তাদের।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, বছরে প্রায় সোয়া এক কোটি যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। দেশের বৃহত্তম এই বিমানবন্দরে প্রতিদিন ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
৪ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
৪ ঘণ্টা আগে