‘রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাত, বিষয়টি আরও পরিষ্কার হতো। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন সম্পর্কে সৈয়দা রিজওয়ানা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটে পাথর লুটের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা জানান, স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবাধ বাক স্বাধীনতার কারণে অনেকে বিভিন্ন কথা বলছেন। তবে সরকার সবার মতামত নিয়েই সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের চিকিৎসায় মানুষের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।

১৭ ঘণ্টা আগে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১৮ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

২০ ঘণ্টা আগে