ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে দুদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। দালিয়ানের পর যাবেন চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে চীনে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নসে’র বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় ‘সোনালি ৫০ বছরে’ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
চীন সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফর করছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার একান্ত বৈঠক করেন। এ ছাড়া দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি চুক্তি সই হয়। বাসস।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
১ দিন আগে
এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ দিন আগে
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে