বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৫৪
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মো. মোস্তাকুর রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও নতুন গভর্নর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা, কর্পোরেট ফাইন্যান্স ও শিল্প নেতৃত্বে সক্রিয় সম্পৃক্ততার দক্ষতার কারণে মো. মোস্তাকুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তবে এই নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। নতুন গভর্নর হিসেবে মোশতাক আহমেদ নামের বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়েছিল।

এতে বিভ্রান্তি তৈরি হয় যে, কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাই নতুন গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে যে, ব্যাংকের কোনো কর্মকর্তা গভর্নর হচ্ছেন না।

নিয়োগ পেতে যাওয়া নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দীর্ঘকাল শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন।

তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হন।

তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে তার এ অভিজ্ঞতা দেশের বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও যুক্ত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের উপশমকারী চিকিৎসা সহায়তা এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় তিনি অবদান রেখে আসছেন।

অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মোকাবিলায় নিয়োগ পেতে যাওয়া নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৪ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৫ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৫ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৬ ঘণ্টা আগে