সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী
-50fb5f-480x270.webp)
বাংলাদেশসহ এ অঞ্চলে বাণিজ্য ও সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে দেশকে বিনিয়োগ হাবে রূপান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বে অফ বেঙ্গল কনভারসেশন'-এ যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। বাংলাদেশ যেমন তার স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষা করবে তেমনি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।’
তিনি আরও বলেন, ‘সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে।’
এছাড়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।












-565697-256x144.webp)



