প্রধানমন্ত্রীর বাসার ছাদের সৌরবিদ্যুৎ, ১২০০ ইউনিট গেল জাতীয় গ্রিডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০০: ২৮
সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রতীকী ছবি
সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।

‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসা হিসেবেও দেখার কথা বলেন তিনি।

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার ঝুঁকি সম্পর্কে মাঠপর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের জন্য ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

ইউএনওদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকার দরিদ্র মানুষ তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসে। তাই প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল থাকা জরুরি। এর মাধ্যমে দরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচনের মতো কোনো নির্দেশ দেবে না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement