ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে।
এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে আপিল করতে পারবেন, সেই সুযোগ আছে- এমনটাই জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, সব তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামিপক্ষ সব সময় বলতে চেষ্টা করবে, বিচার সঠিক হয়নি। তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার।
স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকায় কথাটি বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে মেকানিজম আছে সেই অনুযায়ী সরকার এগোবে। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মতামত জানানো হবে।
রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী।
শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
৮ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
৯ ঘণ্টা আগে