কিলিং বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমার কাছে কোনো যদি ম্যাজিক থাকত, সুইচ অন অফের মতো, যদি থাকত তাহলে আমি অফ করে দিতাম, কিলিং-টিলিং বন্ধে আমার কাছে এমন কোনো ম্যাজিক নাই।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নির্বাচনের প্রস্তুতি সংক্লান্ত বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি মাশাল্লাহ্ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আশা করছি, জানুয়ারির ভেতরে প্রশিক্ষণ সমাপ্ত হবে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছু নিচ্ছি। আর সব প্রস্তুতির জন্য একটি প্রশিক্ষণের দরকার পড়ে। প্রশিক্ষণ হলো সবকিছুর মূল।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য বডি অন ক্যামেরা কেনা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা থাকতে বলেছি। যেহেতু এবার ভোটাগ্রহণ সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এ ছাড়া ভোট গণনার সময় সন্ধ্যা হয়ে যায়। এ জন্য যে এলাকায় বিদ্যুৎ না থাকে সেখানে বিকল্প ব্যবস্থায় ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে বলা হয়েছে।’

গতকাল রোববার রংপুরে একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নিজ বাড়িতে হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যেভাবেই হোক হত্যাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

অপর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে ধরনের ঘটনা ঘটছে, এটা আমি অস্বীকার করতে পারি না। নির্বাচনের আগে বন্ধ হয়ে যাবে এটাও বলতে পারি না। আমার কাছে কোনো যদি ম্যাজিক থাকত সুইচ অন অফের মতো, তাহলে আমি অফ করে দিতাম, যে এখন আর কোনো কিলিং টিলিং হবে না। আমার কাছে এমন কোনো ম্যাজিক নাই।’

তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে প্রচার করতে পারবে কি না? সে পরিবেশ কি সরকার নিশ্চিত করবে? এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? তারা তো পুরো মাঠ গরম করে রাখছে। সব বাহিনী মাঠে আছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২১ দশমিক ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৯ পূর্ব দ্রাঘিমাংশ তথা কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩৩৪ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

১৩ ঘণ্টা আগে

সংসদে মন্ত্রী জানালেন— দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি

এই বিদ্যুৎ-ঘাটতির কারণে রাজধানীসহ সারা দেশে নতুন করে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে মন্ত্রী এমন আশ্বাসও দিয়েছেন— আগামী দুই দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে।

১৪ ঘণ্টা আগে

চাকরি হারালেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক

অফিস আদেশে বলা হয়েছে, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অননুমোদিতভাবে শিক্ষাছুটিতে বিদেশে অবস্থান করা শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়। তারপরও তারা কর্মস্থলে যোগ দেননি। এ কারণে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

১৫ ঘণ্টা আগে