ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরা রাজ্যের আগরতলায়সহ কয়েকটি জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ক্ষমতাসীন দল বিজেপিসহ হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এসব বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে।
বিবিসি বাংলা ও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে কলকাতা, হাওড়া ও আগরতলায় এসব বিক্ষোভ হয়। এর আগের দুই দিনেও রাজধানী নয়া দিল্লিসহ কলকাতা, আগরতলা, শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে।
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে কয়েকদিন ধরে এমন বিক্ষোভ চলছে। এর মধ্যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতায় উপতদূতাবাসের কার্যক্রম সীমিত করা হয়েছে। শিলিগুড়িতে ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার একটি বিক্ষোভ হয়েছে বাংলাদেশ-ভারতের সীমান্ত চেকপোস্ট পেট্রাপোলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, বুধবার তারা সীমান্তে প্রতীকী প্রতিবাদ করবেন। সে অনুযায়ী পেট্রাপোলে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা।
পেট্রাপোলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কিছুটা দূরে আটকে দেয় বিক্ষোভকারীদের।
কলকাতার লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেছেন বিজেপির কর্মীরা। কলকাতার প্রতীক যে বিখ্যাত হাওড়া ব্রিজ, বিজেপি নেতাকর্মীদের আটকাতে এর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। বিজেপির নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরে তারা হাওড়া ব্রিজ অবরোধ করেন।
হাওড়াতেও হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে ত্রিপুরাতেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। আগরতলায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি।
এ সময় এখানেও ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে হত্যা ও তার মরদেহ পোড়ানোর ঘটনার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ান।
এর আগে গত কয়েক দিনে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে দূতাবাস ঘিরে বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন করে অবনতি ঘটছে। এরই মধ্যে দুই দেশের হাইকমিশনারকে তলব-পালটা তলবের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে তিনি ছয়টি এমওইউতে সই করেছেন। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।
২ ঘণ্টা আগে
তিনি বলেন, দেশে অনেক মানুষ ব্যাংকের বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল নগদ অর্থ রয়ে গেছে। সরকার যদি এক থেকে দুই মাসের মধ্যে ১,০০০ ও ৫০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে সেই অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
৩ ঘণ্টা আগে
রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
৪ ঘণ্টা আগে
আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ
৬ ঘণ্টা আগে