প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার ভারতের আধিপত্যমূলক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। তার মতে, আগে ভারতের একটি আগ্রাসী ভূমিকা ছিল, কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, সরকারের প্রতি কিছু সমালোচনা যৌক্তিক হলেও অনেক ক্ষেত্রে তা নির্দয় হয়ে উঠছে। তিনি বলেন, “১০টি কাজের মধ্যে সরকার যদি চারটি করতে পারে, তাহলে অন্তত সেই চারটির স্বীকৃতি দেওয়া উচিত। কিন্তু বাস্তবে তা দেখা যায় না।”
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দসহ সব ক্ষমতা উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে। এটি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একটি বড় সংস্কার। তিনি বলেন, সংস্কার তাৎক্ষণিক ফল দেয় না, তবে দীর্ঘমেয়াদে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনটি কার্যকরভাবে কাজ করেছে এবং সেই অভিজ্ঞতার আলোকে একটি নতুন মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। তার দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নতুন মানবাধিকার আইন উন্নত। শিগগিরই এই কমিশনে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সাফল্যের উদাহরণ হিসেবে আসিফ নজরুল বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও আস্থা ফেরানো এবং বিরোধী দল ও ভিন্নমতের প্রায় পাঁচ লাখ আসামির বিরুদ্ধে করা ২০ হাজারের বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, “এগুলো কি সাফল্য নয়?”

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে
৯ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
১০ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
১১ ঘণ্টা আগে