রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৫: ২৫
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তিনি বলেন, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে কিবরিয়াকে লক্ষ্য করে গুলি করে দ্রুত বের হয়ে যায়। ঘটনাটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ঘটে। এ সময় কিবরিয়া চেয়ার ধরে আড়াল নেওয়ার চেষ্টা করলেও পালাতে পারেননি। দোকানে অন্যান্য লোকজন থাকলেও অস্ত্রধারীদের সামনে কেউ কিছু করতে পারেননি।

পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১০ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

১১ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১১ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১১ ঘণ্টা আগে