ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক, রাজনীতি ডটকম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেসব বাধা আসুক না কেন, জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি।

বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। এছাড়া ডায়াবেটিক সমিতির সহসভাপতি জাহিদুজ্জামান মনা, মো. আখতারুজ্জামান ও মো. জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা ও মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন সরকারের পদত্যাগ করাতে সক্ষম হয়েছে। হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সব পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন ছাত্র জনতার এই বিজয় গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে। জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে।”

তিনি আরও জানান, যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তারা আগামী নির্বাচনের গঠনতন্ত্র ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করছে। তবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার মাধ্যমে ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচনের সামাজিক চুক্তি পূর্ণ করবে।

সভায় উপস্থিতরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে আগামী নির্বাচনী প্রস্তুতি ও গণতান্ত্রিক প্রতিশ্রুতির দিক থেকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১২ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে