চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে মাহাতাব

ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেল শিশু মাহাতাব (১২)। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প‌রিচালক প্রফেসর ডা মোহাম্মদ না‌সের উদ্দিন ব‌লেন, শিশু মাহতাব দুপুর ২টা ১৩ মি‌নি‌টে মারা যায়। বর্তমা‌নে আইসিইউতে আরও ১০ জন ভ‌র্তি র‌য়ে‌ছে।

স‌রেজ‌মিন দেখা যায়, মাহতা‌বের মৃত্যুতে তার বাবা ইঞ্জিনিয়ার মিনহাজ দেয়ালে মাথা ঠেকা‌চ্ছেন। বার বার জ্ঞান হারা‌চ্ছেন। সন্তান হা‌রি‌য়ে পু‌রো প‌রিবার আর্তনাদ কর‌ছেন। কেউ কাউকে শান্তনা দি‌তে পার‌ছি‌লেন না। এমন দৃশ‌্য দে‌খে অন‌্য রোগীর স্বজনরাও ব‌্যাকুল হ‌য়ে উঠ‌ছেন।

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব আহমেদ দগ্ধ হওয়ার পর নি‌জে নি‌জেই দৌঁড়া‌চ্ছি‌লেন, যা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচার হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

২ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৪ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৪ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৫ ঘণ্টা আগে