জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ভোটাধিকার সম্পর্কে সচেনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। এ বছর ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে ঘোষিত সব ধরনের কর্মসূচি স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। তবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সর্ব কর্মসূচি স্থগিত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।

ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত সব কমিটির আহ্বায়ক এবং মাঠ পর্যায়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

কর্মসূচি স্থগিতের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটার দিবস আমরা বড় পরিসরে পালন করতে চাই। কিন্তু নির্বাচনের কারণে গুছিয়ে উঠতে পারিনি। এটা পরে আরও বড় পরিসরে উদযাপন করব। তাই এখন স্থগিত করেছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১২ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৩ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৪ ঘণ্টা আগে