বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইসি। 

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, ‘১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকাল হসপিটালিটি প্রদান করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিমানবন্দর হতে রিসিভ করে হোটেলে আনয়ন, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন, বিমানবন্দরে পৌঁছে দেয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার রাইট আপ ও ছবি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিকট হতে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করে বই আকারে একটি ডকুমেন্টেশন তৈরি করে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।’

কমিটির কার্যপরিধি সম্পাকে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা। কমিটির প্রত্যেক সদস্য তার টিমের সাথে যোগাযোগ করে পর্যবেক্ষক প্রতিবেদন সংগ্রহপূর্বক কমিটির সদস্য-সচিবের কাছে জমা দিবেন। আগত অতিথিদের বিভিন্ন ঘটনা নিয়ে রাইট আপ ও ছবি সরবরাহ করবে। প্রাপ্ত পর্যবেক্ষক প্রতিবেদন ও ছবি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। এছাড়া কমিটি কাজের প্রয়োজনে যে কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৪ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৫ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৫ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৬ ঘণ্টা আগে