জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী। কর্মসূচি ঘিরে এরইমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১৫ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

১৫ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৫ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১৫ ঘণ্টা আগে