প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী নয়া দিল্লির ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ২২ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তার মরদেহ যত দ্রুতসম্ভব দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া ও সহযোগিতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে দিল্লির বাংলাদেশ দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নিহত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪)। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
বুধবার সকাল ৮টায় দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের ওই হোটেলে আগুন লাগে। এতে ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দূতাবাস জানায়, আগুনে আট বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দূতাবাস বলছে, বুধবার সকালে ঘটে যাওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা এই দুটি পরিবারই মূলত কাছের ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন দিল্লিতে এসেছিলেন।
ভুক্তভোগীদের পাশে থাকার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, নয়া দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারগুলোর সঙ্গে হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সকালে ভারতে বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং রোগীদের ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে কর্মকর্তারা হাসপাতালেই অবস্থান করছেন বলেও জানিয়েছে দূতাবাস। ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সব ধরনের সহায়তা নিশ্চিত করতে দূতাবাস ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও বলা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
৫ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
২১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
১ দিন আগে
এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে