ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ রোববার ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেইসের তথ্যানুসারে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় ভোটার হিসেবে স্থানান্তরিত হয়েছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে লিখিত আবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে, ১৭ ফেব্রুয়ারি এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন। পরেরদিন (১৮ ফেব্রুয়ারি) ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

৬ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে