ডেস্ক, রাজনীতি ডটকম

দেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ মিশনের প্রধান পর্যবেক্ষক মনোনীত করা হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইয়াবসকে।
ইইউয়ের এক্সটার্নাল অ্যাকশন ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও নেওয়া হবে।
গত ১১ ডিসেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে দিনই বাংলাদেশে নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় মিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসকে চিঠি লিখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সে অনুরোধের সাড়া দিয়ে ইইউ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
ইভারস ইয়াবস বলেন, বাংলাদেশে এই ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বে থাকতে পেরে আমি গর্বিত। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করবে। এটি বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের আকাঙ্ক্ষার প্রতি ইইউয়ের সমর্থনের একটি উদাহরণ।
এর আগে কাজা কালাসের কাছে পাঠানো চিঠিতে সিইসি নাসির উদ্দীন লিখেছিলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করে আসন্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। নির্বাচনের সময় দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরির পাশাপাশি নির্বাচনি প্রক্রিয়া ও ফলাফলে স্বচ্ছতা নিশ্চিতে আক্ষরিক অর্থেই ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।
৫ ঘণ্টা আগে
এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
৭ ঘণ্টা আগে