বারবার স্থান পরিবর্তন করছে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবকের ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বারবার অবস্থান ও সিম কার্ড পরিবর্তনের কারণে তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না।

ডিএমপির মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অভিযুক্ত এখনো দেশ ছাড়তে পারেননি। বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি অবস্থান শনাক্ত করা হলেও কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি। তিনি একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করছিলেন এবং ঘন ঘন নম্বর পরিবর্তন করছিলেন, যা তদন্তে জটিলতা সৃষ্টি করছে।

ডিএমপি জানায়, এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ পর্যন্ত নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। আজও নতুন কোনো কার্যকর তথ্য পাওয়া যায়নি।

তদন্তে ডিএমপির পাশাপাশি র‍্যাব, ডিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

মামলার বিষয়ে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

১০ ঘণ্টা আগে

বিএনপি কি একদলীয় শাসন কায়েম করতে চায়— জামায়াত নিষিদ্ধ প্রস্তাবে প্রশ্ন আজহারের

এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

১১ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

১২ ঘণ্টা আগে