সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের সাবলম্বি করতে এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।

মঙ্গলবার সরকারের নির্বাচনী ইশতেহার চ্যালেঞ্জ ও বাস্তবায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত পিপলস ম্যান্ডেট: সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টু টু অ্যাকশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর খাল বিল নদী দূষণ বন্ধে বাসা মালিকদের সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নগরের সেবা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকারের ধারা পরিবর্তন করে সিটি গভার্নেন্স নিয়ে ভাবনার সময় এসেছে। তবে আগামী চার বছরের মধ্যে সরকার তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তন দেশের জন্য বড় হুমকি। ঝড় দুর্যোগ মোকাবিলা করে উপকূলের মানুষকে টিকে থাকতে হচ্ছে। নদ-নদী খাল বিল যুগের পর যুগ খনন না করায় দখল দূষণ বেড়েছে। এসব দখল দূষণের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী কিংবা দলের নাম ব্যবহার করে থাকে। দখল দূষণ বন্ধ করতেই খাল খনন করা হচ্ছে।।

মন্ত্রী জানান, নদী ভাঙনেও জমি, বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে। সরকার উদ্বাস্তুদের জীবন জীবিকা নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

তরুণদের উদ্দ্যেশে তিনি বলেন, নতুন প্রজন্ম ও ছাত্রদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শিল্প প্রতিষ্ঠানের দূষণে নদী দূষণ বাড়ছে। এতে মাছের উৎপাদনে প্রভাব পড়ছে। ইলিশ উৎপাদনেও প্রভাব পড়ছে। নির্বাচনী ইশতেহারে মৎস্য উৎপাদনের যে পরিকল্পপনা তা বাতবায়নে কাজ করছে সরকার।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদালয়, এপিই, সচেতন ফাউন্ডেশন, ব্রাইটার্স, ব্রাক সিথ্রিইআর, সিইজিআইএস, ক্যাপস, ডিআরডিএফ, ওয়াটার কিপার্স, ইউডো এবং ইপসা।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৭ ঘণ্টা আগে

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৮ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement