প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি পর্যালোচনা করে সরকারের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্প্রতি সব দেশের জন্য মার্কিন সরকারের নতুন করে শুল্ক আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-এর সঙ্গে ট্যারিফ ইস্যুটি এখনও বিকাশমান। নতুন করে সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো লিখিত নোটিশ পাওয়া যায়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে চুক্তির বিষয়টি একটি সংবেদনশীল ইস্যু। আমাদের দেশটিও সংবেদনশীল। যেহেতু বিষয়টি এখনও বিকাশমান, তাই এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাই না।
নিত্যপণ্যের দাম নিয়ে আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য আমদানি করে বাজারে সরবরাহ দিয়ে থাকে, সেগুলোর মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করেন।
সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৫ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১৬ ঘণ্টা আগে