আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সহসভাপতি বাংলাদেশের নাহিদা সোবহান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুন ২০২৬, ১১: ৩৫
১৮৭টি দেশের প্রতিনিধিদের সমর্থন পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা সোবহান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে সম্মেলনের (আইএলসি) সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান।

মঙ্গলবার (২ জুন) জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাহিদা সোবহান ১৮৭টি দেশের প্রতিনিধিদের সমর্থন পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এই প্রথম কোনো নারী এ ধরনের গুরুত্বপূর্ণ পদে আন্তজার্তিক সম্প্রদায়ের সর্বসম্মত সমর্থন পেলেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতি বছর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। এবারের সম্মেলনের সভাপতি উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো এবং অন্য দুই সহসভাপতি যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান ও আর্জেন্টিনার জেরার্দো মার্তিনেজের পাশাপাশি নাহিদা এ দায়িত্ব সামলাবেন।

গত ১ জুন থেকে জেনেভায় শ্রম অধিকার ও সামাজিক সুরক্ষা প্রতিপাদ্য নিয়ে দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শ্রম সম্মেলন শুরু হয়েছে। আইএলওর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন সর্ব্বোচ্চ ফোরাম। একে বিশ্বের শ্রম সংসদ হিসাবেও অভিহিত করা হয়।

আন্তর্জাতিক শ্রম সম্মেলনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনমান বিশ্বে শ্রমখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি জোরদারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা স্বীকৃতি লাভ করল। কূটনৈতিক ক্ষেত্রে একে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কূটনীতিক সূত্রগুলো জানাচ্ছে, এই সমর্থন বাংলাদেশের নতুন সরকারের প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ। আইএলওর সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুসমূহে সদস্য রাষ্ট্রসমূহ এবং অংশীজনের মধ্যে নীতিগত ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার, শ্রমিক, মালিক ও সংগঠনের প্রতিধিরা সম্মেলনে যোগ দিয়ে শ্রমখাতের ভবিষ্যৎ-নির্ধারণী বিষয়গুলোর ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এবার জেনেভায় বার্ষিক সম্মেলনে পাঁচ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত মঙ্গলবার স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এ পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৫ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

২১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে
Advertisement