চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: নৌপরিবহন মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৮

'সড়কে বিভিন্ন পরিবহণ থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে, সেটা চাঁদাবাজি নয়' উল্লেখ করে আগের দেওয়া বক্তব্যে অটল থেকে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিষয়টি আমি পরিষ্কার করেছি, তবে অনেকে সমালোচনা করতে পছন্দ করেন। আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি—দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি বিভিন্ন জায়গায় বিষয়টি পরিষ্কার করেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে—সমালোচনা তো অনেকে করতে পছন্দ করেন। যারা সমালোচনা করতে চান, তাদের তো আর আপনি নিবৃত করতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘চাঁদা’ ও ‘চাঁদাবাজি’ দুটি ভিন্ন বিষয়। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক ও মালিকরা নিজেদের স্বার্থে সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যয় করেন, সেটিকে সরাসরি চাঁদাবাজি বলা কঠিন।

মন্ত্রী ব্যাখ্যা করেন, “চাঁদাবাজি হচ্ছে সেটি, যা জোরপূর্বক আদায় করা হয়—মানুষকে বাধ্য করে, নির্ধারিত কোনো প্রক্রিয়া ছাড়া, অবৈধ শক্তির মাধ্যমে। সেটার কোনো সুযোগ নেই। আমাদের মন্ত্রণালয়ে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না—যেকোনো মূল্যে আমরা তা প্রতিহত করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১২ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৩ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৪ ঘণ্টা আগে