প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ হবে।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউইয়র্কে পৌঁছান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারের তুলে ধরা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। সে সময় তিনি তার বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন এজেন্ডার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২৭ সেপ্টেম্বর অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতিসংঘে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় নেতা। এর মধ্যে পাঁচজন তার সঙ্গেই নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন, জামায়াতের এক নেতা নিউইয়র্ক থেকে যোগ দেবেন তার সঙ্গে।
এ বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য— ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১১ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫ ঘণ্টা আগে