মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি: ধর্মমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯: ১৬

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসেবে নিয়োগ দিয়েছেন। কামলা হিসেবে হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন, তা-ই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না।

তিনি বলেন, আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না; তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব।

শুক্রবার রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হইছে-এটা আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটা অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এভাবে আগে হয় নাই, আগে কখনো টিকেট এভাবে আগে হয় নাই, আগে কখনো এভাবে একশ’ ভাগ বাড়ি ভাড়া হয় নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া।

তিনি আরও বলেন, আমার বিমানের ভাইয়েরা-বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইন্সের ভাইয়েরা-বোনেরা যে পরিশ্রম করছে-আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ।

ধর্মমন্ত্রী বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের হাজীদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন; তারা যেন সুন্দর-সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে।

তিনি বলেন, সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায়নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে-তাহলে আমরা দেশে শান্তি আনতে পারবো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলওয়ের ৪ জনকে বরখাস্তের পরও স্টেশনে ভাঙচুর

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ

৫ ঘণ্টা আগে

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৬ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে থানায় নিয়েছে পুলিশ

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement