প্রতিবেদক, রাজনীতি ডটকম

সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতেরা। আজ মঙ্গলবার সকালে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদদের হত্যাকারীদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হচ্ছে। তাঁরা প্রশ্ন তোলেন, ‘ছবি-ভিডিওতে প্রমাণ থাকার পরও হত্যাকারীরা জামিনে মুক্তি পাচ্ছে কীভাবে? এজন্যই কি আমাদের সন্তানেরা জীবন দিল? নতুন বাংলাদেশ গড়ার শপথ কি তবে এ রকম বিচারব্যবস্থার জন্য?’
সংবাদ সম্মেলন শেষে শহীদ পরিবারের সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরিবারগুলোর দাবি, বিচার বিভাগ ও সরকারের দায়িত্বশীল ভূমিকাই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তাঁরা আরও বলেন, ‘আইনের দুর্বলতার কারণেই হত্যাকারীরা সুবিধা পাচ্ছে। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিচারকদের পদত্যাগ চাই।’
জুলাই অভ্যুত্থানে নিহতদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা আরও জানান, শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৫ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৫ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১৬ ঘণ্টা আগে