প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, এটার আরও উন্নতি হতে থাকবে।’ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মালম্বীদের ‘কঠিন চীবর দানোৎসব-২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।’ এ নিয়ে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।
অন্যদিকে সম্প্রতি দূর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৭০০-এর উপরে যারা এই দাড়ি লাগিয়েছে, তাদের ইতোমধ্যে আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারাই এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’
তিনি আরও বলেন, ‘এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে। আবার ফ্যাসিস্টের সঙ্গে কিছু তথাকথিত ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে। তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। তারা যেন ইন্ধনটা না দিতে পারে, এজন্য সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। যারাই এই অপকর্মটা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
এর আগে প্রধান অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মপ্রচারক অতীশ দীপঙ্করের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, অতীশ দীপঙ্করের স্মরণে তার জন্মস্থান মুন্সীগঞ্জ জেলায় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। এ জন্য ইতোমধ্যে ৩০ একর জমির জন্য সংশ্লিষ্ট ডিসিকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় না, সেখানে যেন অন্যান্য জ্ঞানচর্চা ও ধর্মীয় কাজও করা যায় সেই ব্যবস্থা করা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে