প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিমানবন্দর সড়কে তিন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান (৩০)।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন।
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় তিন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। পরে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা
১৯ ঘণ্টা আগে
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।
২০ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্
২১ ঘণ্টা আগে