প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণহত্যার মামলা তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। একই প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তদন্ত কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় গণহত্যার অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এই ট্রাইব্যুনাল। আরেক গণহত্যার অভিযোগে একই দিন আরও ৪৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমনপীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দেওয়া শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং শাস্তির আওতায় আনতে অফিস আদেশ জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে তিনি এসব কথা বলেন।
১০ ঘণ্টা আগে
ইরান কেন্দ্রিক উত্তেজনা এবং পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আসা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে, দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেলের তীব্র সংকট দেখা দেয় এবং গত ১৪ এপ্রিল থেকে এর উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
১১ ঘণ্টা আগে
ট্রেন ভ্রমণ তুলনামূলক আরামদায়ক হলেও একা নারী যাত্রীদের জন্য ভিড়ের মধ্যে ট্রেনে ওঠা এবং কামরার ভেতরে গিয়ে আসনে বসা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
১৩ ঘণ্টা আগে