প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে যাত্রাবাড়ীর থানার আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই আদেশ দেন।
আজ শিক্ষার্থী ইমরান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম মিয়া তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নূরুল ইসলামের পক্ষে ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালতকে তিনি জানান, নূরুল ইসলাম ৬ নম্বর আসামি। ইতোমধ্যে অন্য তিন জন আগাম জামিন পেয়েছেন। তার বিষয়ে শুনানির আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এরপর বিকালে নূরুল ইসলাম সুজনের আরেক আইনজীবী মনিরুজ্জামান রানা রিমান্ড স্থগিত চেয়ে শুনানি করেন।
শুনানিতে আদালতকে তিনি বলেন, সকালে যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী ইমরান হাসান হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা সকালে রিমান্ড শুনানিতে বলেছিলাম, এই মামলায় হাইকোর্টে গত ১৫ সেপ্টেম্বর তার আগাম জামিনের আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। তখন বিচারক বলেন, আপনারা সকালে এ বিষয়ে কোনও কাগজপত্র দাখিল করেননি। উত্তরে এ আইনজীবী বলেন, মৌখিকভাবে বলা হয়েছে। আজ আগাম জামিন বিষয়ে শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য তারিখ ধার্য রাখা হয়েছে। আমরা রিমান্ড স্থগিতের আবেদন জানাচ্ছি।
এরপর রাষ্ট্রপক্ষ থেকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার।
উভয়পক্ষের শুনানি শেষে ইমরান হাসান হত্যা মামলায় ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনেত নাম উল্লেখ করে মামলা করেন।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৬ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে