প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের জুলাই-আগস্ট মাসের বন্যা ও ভূমিধসে চট্টগ্রাম বিভাগের সাত জেলায় প্রায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১ লাখ ১৭ হাজার কিশোরী এবং ১৭ হাজার ৪৯০ গর্ভবতী নারী। পর্যাপ্ত তহবিল না থাকায় দুর্গতদের জরুরি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত ইউএনএফপিএর পরিস্থিতি প্রতিবেদনে বন্যার ভয়াবহতার এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানে। জেলার বন্যাদুর্গত এলাকায় প্রায় সাড়ে ৫ হাজার গর্ভবতী নারী আটকা পড়েছেন। পাহাড়ি এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তাদের অনেকের পক্ষে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও পরিস্থিতি নাজুক। সেখানে প্রায় ৪৩ হাজার রোহিঙ্গা শরণার্থী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৯ হাজার ৭০৭ জন। ক্যাম্পের দুটি নারীবান্ধব কেন্দ্র ও চারটি স্বাস্থ্যকেন্দ্রও পানিতে প্লাবিত হয়েছে।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ হাজার ৬০০ প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রায় ২০০ হিজড়া জনগোষ্ঠীর সদস্য রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়, পর্যাপ্ত আলোর অভাব, গোপনীয়তার সংকট এবং পৃথক স্যানিটেশন সুবিধা না থাকায় নারী ও কিশোরীদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে ইউএনএফপিএ।
অর্থনৈতিক সংকটের কারণে বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো ঝুঁকিপূর্ণ প্রবণতাও বাড়ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
দুর্গত এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ১৮ জন নারীকে স্বাস্থ্যসেবা দিয়েছে ইউএনএফপিএ। পাশাপাশি বিতরণ করা হয়েছে সাড়ে ৪ হাজার ডিগনিটি কিট এবং ১ হাজার ৯৫১টি মাসিক স্বাস্থ্যসামগ্রী।
তবে জরুরি কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় অর্থের বড় অংশ এখনো সংগ্রহ হয়নি। ইউএনএফপিএর হিসাবে, জরুরি সেবার জন্য প্রয়োজন ৯ লাখ ৬৬ হাজার ৯৩০ ডলার বা প্রায় ১১ কোটি ৬০ লাখ টাকা। এর বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ লাখ ৩০ হাজার ৩৩০ ডলার বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
অর্থাৎ এখনো ঘাটতি রয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৬০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা।
এই পরিস্থিতিতে জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করার পাশাপাশি ৮৭ শতাংশ তহবিল ঘাটতি দ্রুত পূরণের আহ্বান জানিয়েছে ইউএনএফপিএ।

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম
২ ঘণ্টা আগে
গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের এমন বক্তব্যের সঙ্গে একমত নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— এমন দাবি করার মতো তথ্
২ ঘণ্টা আগে