প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই তরুণদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মুগদায় মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদকবিরোধী সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, ‘যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকসহ নানা সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় তরুণদের নিয়ে মানবিক, সচেতনতামূলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, তরুণরাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।’
বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, ‘মাদকবিরোধী সচেতনতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনায় এবং বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সদস্যদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্কবিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারীকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাতুল আহমেদ।
এ ছাড়া সংগঠনের সদস্য আরাফাত, সিয়াম শেখ, ওমর, কামরুল, পাখি, কারিমা, লিভা, আরিফা ইসলাম, রিয়াদ ও মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে