রোটারি ক্লাব অব চিটাগাং সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক, রাজনীতি ডটকম

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রাম ক্লাবে কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ফ্যামিলি নাইট আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান শরিফুর রহমানের সভাপতিত্বে ক্লাব মিটিং শেষে বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরা হয়। পরে ২০২৪-২০২৫ বছরের জন্য নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। তিনি নতুন বছরের জন্য তাঁর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এতে প্রধান বক্তা ছিলেন চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত। তিনি বর্তমান প্রেসিডেন্ট শরিফুর রহমানের মেয়াদকালে নানা কর্মসূচি গ্রহণ ও তা সুচারুভাবে সম্পন্ন করায় তাঁকে ধন্যবাদ জানান।

এসময় রোটারিয়ান ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রোটারিয়ান জান্নাতুল বাকেয়া কেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান বাহারোজ সুলতানা দীপা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এসময় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর চৌধুরী, সদস্য রোটারিয়ান কামরুল মোর্শেদ তমাল, রেজাউর রহমান পারভেজ, অ্যাডভোকেট জহির উদ্দীন মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হোসেন, মৃনাল কান্তি দত্ত, কামরুন নাহার, ট্রেজারার নয়ন শীল, অসিম বিশ্বাসসহ রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সদস্যদের পরিবারের সদস্য, স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

১০ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

১১ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

১৩ ঘণ্টা আগে