মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া 'সুবা' নওগাঁয় উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মধ্যপাড়া এলাকায় স্কুলছাত্রীর বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরে তাকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে র‍্যাব।

স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বাবার সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রী। গত রবিবার (সন্ধ্যা ৬টার দিকে স্বজনের মোহাম্মদপুরের বাসা থেকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি।

ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে কিশোরীকে দেখা যায়। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল।

এরপর তাকে নওগাঁয় এক ছেলের সঙ্গে হাঁটতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এরপর মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৮ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৮ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৮ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

১০ ঘণ্টা আগে