প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা গ্রহণকারী ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ করে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির তথ্য ফাঁসে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম পোর্ট অথরিটি, অর্থ মন্ত্রনালয়ের আইবাস ও ইউসিবি ব্যাংকের উপায়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন দিনব্যাপী এনআইডি যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথা জানান।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে আমরা তথ্য পাচারের প্রমাণ পেয়েছি। এ ঘটনা আরও খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ইসি সচিব জানান, এ পর্যায়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ১৮২টি প্রতিষ্ঠান এনআইডির তথ্য যাচাই করে। এসবের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান থেকে আরও অন্য প্রতিষ্ঠান সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সঙ্গে।
এর আগে চুক্তির শর্ত ভঙ্গ করে তথ্য পাচারের দায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে এনআইডি সেবার চুক্তি বাতিল করেছে ইসি। এই পর্যায়ে আরও ৫টি প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করার তথ্য পেয়েছে সংস্থাটি।
নতুন করে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঘটনা আরও খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
৪ ঘণ্টা আগে
সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা
৪ ঘণ্টা আগে
খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক
১২ ঘণ্টা আগে