ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৩ এপ্রিল ছুটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর হতে পারে আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল। সে হিসাবে ঈদুল ফিতরের ছুটি ৩০ মার্চ (রোববার) থেকে ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত। এরপর ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝে বৃহস্পতিবার ছিল কর্মদিবস।

এ বিষয়টি বিবেচনায় নিয়েই অন্তর্বর্তী সরকার ৩ এপ্রিল তথা বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এতে ঈদের ছুটি দাঁড়াচ্ছে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন।

তবে ৩০ মার্চের আগের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। ৩ এপ্রিলের পরের দুদিনও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদে সব মিলিয়ে ছুটি হলো ৯ দিন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৩ ঘণ্টা আগে

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

১৫ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ ঘণ্টা আগে