ডেস্ক, রাজনীতি ডটকম

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদী ও অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ডিম ছাড়ার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে মিঠা পানির নদীতে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছে স্থানীয় জেলে ও আড়তদাররা।
পোর্ট রোডের আড়তদার আকতার হোসেন বলেন, গত কয়েক দিন ধরে বাজারে কিছু বেশি মাছ উঠছে। আগে যেখানে প্রতিদিন ৪০-৫০ মণ মাছ বেচা বিক্রি হতো। সেখানে এখন দেড় শ থেকে দুই শ মণ বেচাবিক্রি হয়।
তিনি জানান, মঙ্গলবার পোর্ট রোড বাজারে দেড় কেজি সাইজের ইলিশ মাছ প্রতি কেজি ২ হাজার ৭৫০ টাকা, এক কেজি ২০০ গ্রাম সাইজ ২ হাজার ৩০০ টাকা, এক কেজি সাইজ ২ হাজার ১৫০ টাকা, এলসি ১ হাজার ৭৫০ টাকা, আধা কেজি সাইজ ১ হাজার ৪৫০ টাকা, ৪০০ গ্রাম সাইজ ১ হাজার ২০০ টাকা ও ৩০০ গ্রাম সাইজ প্রতিকেজি ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে।
তিনি বলেন, পোর্ট রোডে একটু নরম মাছ কেটে লবণ দেওয়া হয়। ওই কাটা মাছের ডিম সংগ্রহ গত দুই দিনে ৫০ কেজি ডিম চট্টগ্রামে পাঠানো হয়েছে। আরও ২৫ কেজি প্যাকেট পাঠানো হবে। প্রতি কেজি ইলশের ডিম দুই হাজার টাকা কিনে দুই হাজার ২০০ টাকা দরে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।
এ ছাড়া বাজারে কেটে লবণ দেওয়া ইলিশের ডিম সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হচ্ছে। গত দুই দিনে প্রায় ৫০ কেজি ডিম বিক্রি হয়েছে। প্রতি কেজি ডিম বিক্রি হচ্ছে ২,২০০ টাকায়।
বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মো. আলফাজ উদ্দীন শেখ বলেন, “অক্টোবরের প্রথম দিকই ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে প্রায় ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ে।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী—৪–২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব নদী–নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ ২০ জেলায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। খুলনা, কুষ্টিয়া, নড়াইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ আরও ১৮ জেলায় শুধু ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে ২০ জেলার বরফকলও বন্ধ থাকবে।
সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
৭ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১১ ঘণ্টা আগে