প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্থ আমিরাতসহ অন্যান্য প্রবাসীদের ছয় সদস্য। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যান।
প্রতিনিধি দলে রয়েছেন- মীর রাজিব, খালেদ সাইফুল্লাহ, ইয়াসিন অপূর্ব, মিজানুর রহমান, মাইনুদ্দিন ও নাঈম।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধায় সেখানেই অবস্থান করে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে তারা আন্দোলন স্থগিত করেন। তবে তারা আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
তারা সাংবাদকিদের বলেন, 'দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেলেও আমরা এখন পর্যন্ত তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে দেখা করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয় তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে।'
প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা ও প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়াসহ ৫ দফা দাবি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
৪ ঘণ্টা আগে
সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা
৪ ঘণ্টা আগে
খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক
১২ ঘণ্টা আগে